সারাদেশ

সীমান্ত থেকে চোরাই মোবাইল জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৪ জুলাই) বিকেলে ৫৯ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার রাত ৩টার দিকে অভিযান চালান।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুরের চাঁদশিকারী গ্রামের মশিউর রহমানের বাড়ির পেছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে তারা। যার আনুমানিক মূল্য ৯ লাখ ১ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে চোরাকারবারিদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা