সারাদেশ

রাউজানে মসজিদের দানবাক্সের টাকা চুরি

নিজস্ব প্রতিনিধি, রাউজান : চট্টগ্রামের রাউজান উত্তরসর্তা এলাকায় একটি মসজিদের দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৪ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তোতাগাজী বাড়ির শাহী মসজিদের বারান্দা ও মূল ভবনের দরজার তালা ভেঙে দানবাক্সের টাকা চুরি হয়।

মসজিদ সংশ্লিষ্ট আবদুল হামিদ বলেন, চোরের দল মসজিদের পাশে দ্বিতল ভবনের তালা ভেঙ্গে ইমামের থাকার রুমে ডুকে কিতাবপত্র, কাপড় ও টেবিল-ডেস্ক তছনছ করে ফেলে।

এদিকে একই ওয়ার্ডের হযরত আবদুল কাদের জিলানী (রহ.) কল্যাণ ট্রাস্টের অফিস রুমের তালা ভেঙ্গে আলমিরায় রক্ষিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, বাবুর্চির জন্য গচ্ছিত বেতনের ৪২ হাজার টাকা চুরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, অফিসে রক্ষিত ফাইলপত্রসহ সবকিছু ছড়িয়ে চিটিয়ে রয়েছে ফ্লোরে। প্রতিদিনকার মত আস্তানার দানবাক্সের (শনিবার) উত্তেলিত দেড় হাজার টাকাসহ ১টি স্বর্ণের আংটিও নিয়ে যায় চোরেরা।

হিসাব রক্ষক মুহাম্মদ হানিফ জানান, আমি খবর পেয়ে রাত ৩টার এসে দেখি রুমের তালা ভাঙ্গা। ফাইলপত্র সব এলেমেলো পড়ে আছে।

তিনি আরও জানান, তার ধারণা চোরের দল পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে।

মাস্টার তৌফিক জানান, পূর্ব আস্তানার গেইটের সাথে লাগানো দানবাক্সটি আমরা ৫/৬ দিন আগে খুলেছিলাম। এরপর আর খোলা হয়নি। চোরের দল তালা ভেঙে বাক্সের সব টাকা নিয়ে গেছে।

এদিকে সকাল ১১টার দিকে চিকদাইর পুলিশ ফাঁড়ির দু’জন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা