সারাদেশ

হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচি

উখিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) বিকেলে ধুরুমখালী স্টেশনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা, সাবেক ইউপি সদস্য জাফর উল্লাহ চৌধুরী।

হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক শামশুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি দলিলুর রহমান শাহীন,সহ সাধারণ সম্পাদক জিএম ইদ্রিস,উপজেলা কৃষকদলের আহবায়ক মুনীর আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি জামাল মাহমুদ, উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু ছিদ্দিক, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সরকার সবকিছুর দাম বৃদ্ধি করে জীবনযাপন কঠিন থেকে কঠিন করে তুলেছে। পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই সর্বগ্রাসী দূর্নীতি, ভোটাধিকার হরণের প্রতিবাদে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। কেন্দ্র থেকে যখনই ঘোষণা করা হবে কক্সবাজারের সীমান্ত রাজা জেলা বিএনপির সভাপতি ও হুইপ শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা আন্দোলনে ঝাপিয়ে পড়বো ইনশা আল্লাহ।

অবস্থান কর্মসূচি ও ইফতারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি জামাল মাহমুদ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা