সারাদেশ

কুষ্টিয়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ায় কুমারখালিতে হাসপাতাল থেকে পালিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। ওই গৃহবধূর নাম মনিরা খাতুন (২১)।

শনিবার (৩ জুলাই) সকালে কুমারখালি রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে। নিহত গৃহবধূ উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে।

নিহত মনিরা খাতুনের বাবা সিদ্দিক মণ্ডল জানান, ৩ বছর পূর্বে বাটিকামারা তরুণ মোড়ের মনির হোসেনের ছেলে জনির সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত জামাই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করতো। গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে সময় কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় শনিবার সকালে সবার অগোচরে হাসপাতালের অদূরে স্টেশনের নিকটবর্তী স্থানে ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কুমারখালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, মনিরা নামে এক নারী কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারপিক খেয়ে অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন। হঠাৎ করে কাউকে কিছু না বলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে আমরা জানতে পারি তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা