সারাদেশ

লকডাউন পরিদর্শন করেন জিওসি

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : সারাদেশের মত পিরোজপুরে সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে সেনাবাহিনী। একই সাথে পিরোজপুরে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে এলেন শেখ হাসিনা সেনা নিবাসের সাত পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান।

শনিবার(৩ জুলাই) দুপুর ১২ টার দিকে পিরোজপুর বিভিন্নস্থান পরিদর্শন ও সেনাবাহিনীর লকডাউন কার্যক্রমের তদারকি করেন তিনি।

এ সময় সাথে ছিলেন পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকীসহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা ।

পিরোজপুরের জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী সাজ্জাদ হোসেন , মেজর জেনারেল আবুল কালাম, মো. জিয়াউর রহমানকে পিরোজপুর জেলার করোনা পরিস্থিতি ও লকডাউন কার্যক্রমের বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন ।

প্রসঙ্গত, পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত ৭ দিনের লকডাউনের বাস্তবায়নে ৪ প্লাটুন সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা