সারাদেশ

প্লাস্টিককে না বলুন : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যূরো :

‘আন্তর্জাতিক প্লাষ্টিক ব্যাগমুক্ত দিবস’ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাষ্টিক ব্যবহার থেকে বিরত থেকে প্লাষ্টিককে ‘না’ বলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

৩ জুলাই শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাষ্টিকে সয়লাব। শহর নগর গ্রামের রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাষ্টিকের ছড়াছড়ি। এসব প্লাষ্টিক বোতল ও পলিথিন ব্যাগের বেশিরভাগই পুনঃ ব্যবহার, পুনঃ চক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে।

দেশে এভাবে ক্ষতিকর প্লাষ্টিক ব্যাগ বা পণ্যসমূহ যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে। কেননা, মানবদেহে এসব প্লাষ্টিক ও এর কণাসমূহ নানারকম মারাত্মক রোগ সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাষ্টিক নর্দমা, ড্রেনে জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করছে। খাল, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করছে। পানি, মাটি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে।

তিনি আরো বলেন, আমরা নিত্য প্রয়োজনে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করলে জলাবদ্ধতা ও পরিবেশের ক্ষতি অনেকাংশে হ্রাস পাবে। “আসুন সবাই প্লাষ্টিক ব্যাগ বর্জন করি, পরিবেশের হুমকি রোধ করি” সুন্দর নগরী গড়ে তুলি।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা