সারাদেশ

গাইবান্ধায় ১৭ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৩ জুলাই) র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান এমন তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। যানবাহন চলাচলের সময় সন্দেহভাজন একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-২৪-৩২৩৮) আটকিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাক থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুয়েল রানা (২৫) ও মো.রুহুল আমিন সুজনকে(২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বাড়ী টাঙ্গাইল জেলায়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ট্রাকে বহন করে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া হত। পাশাপাশি দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, র‌্যাব বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা