সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন।

তিনি জাহাঙ্গীর উপজেলার উত্তমপুর এলাকার মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে ও উত্তমপুর বাজারে ফাতিমা মেডিকেল হল নামের একটি ফার্মেসির মালিক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উত্তমপুর বাজারের জাহাঙ্গীর হোসেন নামের এক ঔষধ বিক্রেতাকে মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখার দায়ে আটক করা হয়। এসময় তার ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ আট ধরনের ঔষধ জব্দ করা হয়। এছাড়া এ অপরাধে জাহাঙ্গীরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দকৃত মেডিসিন গুলো ধ্বংস করা হয়।

সেই সঙ্গে তার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ আরও ঔষধ থাকলে তা নষ্ট করে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ইউএনও।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা