সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় রোজিনা পারভিন (৪৫) নামে এক পুলিশ সদস্যের স্ত্রী নিহত হয়েছে। এ সময় নিহতের ছেলে মাহফুজুর রহমান আহত হন। নিহত রোজিনা এএসআই জালাল আহম্মেদের স্ত্রী। তিনি বরগুনা জেলা পুলিশ লাইনে কর্মরত আছেন।

বুধবার (৩০ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রিজে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মা ও ছেলে ঢাকা থেকে বরগুনার নিজ বাড়িতে ফিরছিলেন। তারা নদী পার হয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ী থেকে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর নামক স্থানে একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা বরগুনাগামী একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রোজিনা পারভিন ঘটনাস্থলে মারা যান। তার ছেলে মাহফুজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করিম ঘটনা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা