সারাদেশ

জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় জামালপুর পৌরসভার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৮৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৯৮ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৪৭১ টাকা। ১০ কোটি ৩ লাখ ৫ হাজার ৬২৭ টাকা স্থিতি দেখানো হয়েছে। সবমিলিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পৌর মেয়র প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হবার পর প্রথম এই বাজেটে পৌরবাসীর সকল নাগরিক সেবা নিশ্চিতকরণ ও পৌরসভার উন্নয়ন প্রাধান্য পেয়েছে। সেই লক্ষ্যে অতি দ্রুত পৌর নাগরিকদের সুবিধার জন্য হটলাইন চালু, প্রত্যেক ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে অভিযোগ বাক্স স্থাপনসহ পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

এ সময় প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত বাজেট নিয়ে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মোস্তফা বাবুল, বজলুর রহমান, কাফি পারভেজ, এম এ জলিল, মোস্তফা মনজু প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা