সারাদেশ

জেলের জালে ২১ কেজির পাঙ্গাস

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : পদ্মা নদীতে ওমর হালদার নামের এক জেলের জালে ২১ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে পাঙ্গাস মাছটি ধরা পরে।

জানা গেছে , বুধবার (৩০ জুন) বেলা ১১টায় দৌলতদিয়াঘাট থেকে এ মাছটি ২৭ হাজার ২৫০ টাকায় কিনে নেন কেসমত মোল্লা আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে এটি ঢাকায় বিক্রি হয় ২৭ হাজার ৩০০ টাকায়। পরে দৌলতদিয়া ঘাটে আনা হলে কেসমত মোল্লার আড়ত থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেয়।

ব্যবসায়ী মো.চান্দু মোল্লা বলেন, ‘মাছটি ঘাটে এনে ওজন করা হয়। এতে এর ওজন ২১ কেজি হয়। এরপর ওই জেলের কাছ থেকে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেই। পরে এটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।’

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা