সারাদেশ

মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন। তিনি তার নিজস্ব তহবিল থেকে নড়াইলে ১০টি ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করলেন। এই বুথ থেকে যে কোনো মানুষ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাত স্যানিটাইজ এবং ফ্রি সার্জিক্যাল মাস্ক নিয়ে ব্যবহার করতে পারবেন।

বুধবার (৩০ জুন) দুপুরে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল শহরে ৬টি বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এবং এমপি মাশরাফির বাবা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইচ-চেয়ারম্যান এবং নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, হায়দার আপন প্রমুখ। এছাড়া আগামীকাল(০১ জুলাই) বৃহস্পতিবার লোহাগড়া শহরে ৪টি স্থানে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হবে।

শহরে করোনা প্রতিরোধক বুথগুলি হলো রূপগঞ্জ বাসষ্টান্ড, নড়াইল প্রেসক্লাব চত্বর, সদর হাসপাতালের সামনে, পুরাতন বাস টার্মিনালের সামনে, নড়াইল চৌরাস্তা এবং আদালত চত্বর।

জানা গেছে, বৈশ্বিক করোনা মহামারি শুরু হবার পর থেকেই এমপি মাশরাফি ব্যক্তিগত তহবিল থেকে করোনায় আক্রান্ত রোগিদের সেবা প্রদানের জন্য নড়াইলে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ, করোনাযোদ্ধাসহ কয়েক হাজার করোনা সুরক্ষা সামগ্রী, ৭ হাজার কর্মহীন মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা, গ্রামে গ্রামে চিকিৎসা সেবার ব্যবস্থা, টেলিমেডিসিন সেবা, করোনা প্রতিরোধে জীবাণুনাশক কক্ষ এবং ডক্টরস চেম্বার নির্মাণ করেছেন।

এছাড়া তার ঐকান্তিক প্রচেষ্টায় সদর ও লোহাগড়া হাসপাতালে অত্যাধুনিক মেশিনের সাহায্যে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা, সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু এবং ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ পাশ হয়েছে। জেলার করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের জন্য এখনও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবার ব্যবস্থা চালু রেখেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা