সারাদেশ

সৈকতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র ইসরার হাসনাইন আবরার (১৫)। এর একদিন পর সোমবার (২৮ জুন) বেলা ১১টায় সৈকতের শৈবাল পয়েন্টে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২৭ জুন) সকালে সাগরে খেলতে নেমে পানিতে ভেসে যাওয়া বন্ধুকে বাঁচাতে ঝাপিয়ে পড়ে আবরার। পরে সে নিজেই নিখোঁজ হয়ে যায়। নিহত আবরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও শহরের গোলদিঘীর পাড় এলাকার আমান উল্লাহের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, রোববার সকালে আবরারসহ ১৪ বন্ধু সাগরপাড়ে খেলতে নামে। এক পর্যায়ে আবরারসহ দুই বন্ধু সৈকতে গোসল করতে যায়। এসময় স্রোতের টানে আবরারের বন্ধু কামরুল ভেসে যায়। তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ভেসে যায়।

পরে সৈকতে দায়িত্ব পালন করা লাইফগার্ডের কর্মীরা কামরুলকে উদ্ধার করতে পারলেও আবরারকে খুঁজে পাননি। এরপর সোমবার সকালে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা