সারাদেশ

সাবেক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে জুয়ার আসর থেকে নোয়াখলা ইউনিয়নের দুই সাবেক ইউপি সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) ভোরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিলের পাল বাড়ি সংলগ্ন জামাল মিয়ার ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ২২৫ টাকা ও ১১ প্যাকেট তাস জব্দ করা হয়।

গ্রেফতারা হলেন- নোয়াখলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনজুর আলম (৫০) ও জামাল হোসেন (৫২), খিলপাড়ার ইউনিয়নের মৃত মোখলেসুর রহমানের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (২৫), চাঁন মিয়ার ছেলে মো. সোহাগ হোসেন (৩০), মৃত আবু তাহেরের ছেলে মো. মাসুদ আলম (৩৯), মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখলা ইউনিয়নের সাধুরখিলের মৃত এমরান মিয়ার ছেলে মো. আমির হোসেন (৩৫) এবং মৃত আব্দুল খালেক ছেলে আবদুর রহিম (৫০)।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) হাফেজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেন।

সোমবার দুপুরে মামলার পর গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা