সারাদেশ

মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান (৬৫) শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। তিনি নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত পেটি অফিসার ছিলেন। তিনি পাবনার মৃত আব্দুস সামা মোল্যার ছেলে।

নিহতের ছেলে জুয়েল রানা জানান, তাদের প্রতিবেশী কোনো জায়গা না রেখেই সীমানা প্রাচীরের ওপর একটি বিল্ডিং নির্মাণ করছেন। এ নিয়ে প্রথম থেকেই তারা বাধা দিয়ে আসছিলেন। একপর্যায়ে রোববার সন্ধ্যার দিকে তার বাবা খালেকুজ্জামান নিষেধ করতে যায়। এসময় ওই ব্যক্তির ছেলে ও তার পরিবারের লোকজন খালেকুজ্জামানকে ধাক্কা মেরে ফেলে দেন। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার দুপুরে শাজাহানপুর থানায় কিশোর ও তার মাকে আসামি করে মামলা করা হয়।

অভিযুক্তের বাবা বলেন, ‘সাড়ে তিন ফুট জায়গা রেখেই বাড়ি নির্মাণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে ধাক্কা মারা হয়নি। তিনি উত্তেজিত হয়ে মাথা ঘুরে পড়ে স্ট্রোক করেছেন। এর আগেও তিনি দুবার স্ট্রোক করেছিলেন। হয়রানি করতেই আমাদের নামে মামলা করা হয়েছে।’

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা