সারাদেশ

নোয়াখালীতে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি পৌর বাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ধর্ষিতা কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষক শফিকুল ইসলাম (২৬) ও তার সহযোগী হোটেল ম্যানেজার দ্বীন মোহাম্মদকে (৩০) সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। কিশোরীর মামা বাদী হয়ে গতকাল রবিবার রাতে সোনাইমুড়ি থানায় মামলা করেছেন।

সোমবার (২৮ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানা কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষক শফিকুল রবিবার দুপুরে বাড়ি থেকে এনে সোনাইমুড়ি পৌর বাজারের ঢাকা ব্যাংক সোনাইমুড়ি শাখার উপরে রওনক আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। তাকে সহায়তা করেন হোটেল ম্যানেজার দ্বীন মোহাম্মদ। পরে হোটেল কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে নুর। এতে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে মৃত ভেবে ধর্ষক নূর মেয়েটিকে হোটেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক, সে হাসপাতালের ২ নম্বর গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন।

সোনাইমুড়ি থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে, কিশোরীর চিকিৎসা চলছে, সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা