সারাদেশ

চট্টগ্রামে ১১হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ১১ হাজার ৫৬০ ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক এসআই গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার দুপুরে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার এসআইর নাম মো. মাসুদ রানা। তিনি কক্সবাজার পিবিআইয়ে কর্মরত আছেন।

আজ সোমবার কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দুপুরে গ্রেফতারের পর দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে।

ওসি বলেন, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। সেসময় তারা গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ওই এসআইকে গ্রেফতার করে। পরে রাতে র‌্যাব গাড়ি, ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করে। একইসঙ্গে র‌্যাবের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে এসআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে কক্সবাজার পিবিআইর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘আমরা অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার রেকর্ড ও অন্যান্য তথ্য সদর দপ্তরে পাঠিয়েছি।’

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা