সারাদেশ

২ কোটি টাকার হেরোইন জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২ কোটি ৩৫ লাখ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. মারুফ হোসেন (৪২)।

সোমবার (২৮ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার ছাত্রাজিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ ভোলাহাট উপজেলার বড়ইগাছি এলাকার বাসিন্দা।

বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ছত্রাজিতপুর বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মারুফকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা। মারুফের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা