সারাদেশ

৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টায় তাদের আটক করা হয়।

সোমবার (২৮ জুন) দুপুর ১টায় র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

আটকরা হলেন মো. জাবেদ বেপারী (৩৮), মো. হেলাল উদ্দিন (৪৪), মো. সাইফুল (২২) ও দিলীপ চন্দ্র রায় (২২)।

এসময় তাদের কাছ থেকে ৭৬২ বোতল ফেনসিডিল, ১০ কেজি গাঁজা, ১ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কর্নেল তানভীর জানান, রোববার দিনাজপুর থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মাদক ডিলার মো. জাবেদ বেপারীর কাছে সরবরাহ করার সময় র‍্যাবের একটি দল তাদের হাতেনাতে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা