সারাদেশ

১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৯টি ড্রামে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৮ জুন) ভোর ৫টায় ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ময়মনসিংহের চর ভবানীপুর এলাকার মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. সাগর (১৯) ও একই জেলার নিলক্ষীয়া এলাকার মো.রব্বানী মিয়ার ছেলে মো.জসিম (১৯)।

একই সময় তাদের থেকে মাদক বহনকারী পিকআপ ভ্যানসহ এক হাজার টাকা ও প্লাস্টিকের ৯টি ড্রাম জব্দ করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মুহাম্মদ যোবায়ের জানান, এ চক্রটি গাঁজার চালান রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো বলে জানতে পারে র‍্যাব। এছাড়া গ্রেফতাররা দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা