দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন
সারাদেশ

করোনায় নারী সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা : দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (২৭ জুন) রাত ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বতঃকণ্ঠ পত্রিকার সম্পাদক নুরউদ্দিন শফি কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক জানায়, বেশ কয়েকদিন ধরে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন মাহমুদা নাসরিন। রোববার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

সাংবাদিক মাহমুদা নাসরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, স্বতঃকণ্ঠ পত্রিকার সম্পাদক নুরউদ্দিন শফি কাজলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।

সাংবাদিক মাহমুদা নাসরিন এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি পাবনা সদর উপজেলার টিকুরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী। তিনি পাবনা পৌরসভা এলাকার গাছপাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। স্থানীয় দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা পাবনা থেকে প্রকাশিত হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা