সারাদেশ

রংপুরে বিধিনিষেধ মানছে না কেউ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে বিধিনিষেধ মানছে না কেউই। সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও দৌরাত্ম্য বেড়েছে রিকশা-অটোরিকশা ও মোটরসাইকেলের। খোলা রয়েছে শপিংমল, মার্কেট ও ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়িত্ব পালন করতেও দেখা গিয়েছে। তবে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি থ্রি-হুইলার, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মিনিবাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে। রংপুর নগরের লালবাগ থেকে মেডিকেল মোড় এলাকা পর্যন্ত প্রধান সড়কে বেশির ভাগ দোকানপাট খোলা রাখতে দেখা যায়। রংপুর সিটি বাজার, ধাপ সিটি বাজার, কামাল কাছনা বাজার, শাপলা চত্বর খান বহুমুখী বাজার ও কামারপাড়া বাজারসহ ছোট-বড় বিভিন্ন এলাকার কাঁচাবাজারগুলো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে বেশির ভাগ জায়গাতেই ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

জানা যায়, রংপুর মহানগর ও সদর উপজেলা ছাড়াও বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলার হাটবাজারগুলোতে ব্যবসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কোথাও কোথাও ব্যবসায়ীরা দোকানের একাংশ খুলে কেনাবেচা করছেন।

আবার অনেকে বিভিন্ন অজুহাতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখেছেন। এ ছাড়া উপজেলা পর্যায়ে যান চলাচল স্বাভাবিক থাকলেও গণপরিবহন নেই সড়ক, মহাসড়কগুলোয়। হোটেল-রেস্তোরাঁগুলোয় লোকের সমাগম ছিল আগের মতোই।

অটোরিকশায় যাত্রীদের গাদাগাদি করে চলতে দেখা গেছে। আবার নগরীর বাইরে একটু দূরে যেতে অটোচালকরা ভাড়া নিচ্ছেন বেশি, এমনও অভিযোগ শোনা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জ্বল কুমার রায় জানায়, সরকারের ঘোষিত বিধিনিষেধ পুরোপুরি বাস্তবায়ন করতে ট্রাফিক কাজ করছে। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশের টহলের পাশাপাশি চেকপোস্ট বসানো হয়

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা