সারাদেশ

লকডাউনে খোলা রয়েছে দোকানপাট-প্রাইভেট

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে লকডাউনে খোলা রয়েছে দোকানপাট। স্কুল-কলেজ বন্ধ থাকলেও প্রাইভেট শিক্ষকদের বাসা-বাড়ি থেকে ব্যাগ কাঁধে বের হতে দেখা গেছে শিক্ষার্থীদের।

সোমবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনে থেকে চকবাজার পর্যন্ত দোকানপাট খোলা ও ব্যাগ কাঁধে শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে।

তবে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে আসায় শিক্ষার্থীদের দলবদ্ধ দেখা গেছে। রিকশা ব্যতীত অন্যান্য যান চলাচলে নিষেধ থাকলেও ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। বাজারে আসা জনসাধারণে মুখে মাস্ক ব্যবহার বেড়েছে।

এদিকে চকবাজারসহ পুরো শহরেরে পোশাক বিতানগুলো খোলা দেখা গেছে। ম্যাজিষ্ট্রেট আসতেই দোকানের সার্টার নামিয়ে ফেলা হয়েছে। লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মার্কেটেরও দোকানগুলোও খোলা ছিল। এছাড়া কয়েকটি দোকানে দেখা যায়, অর্ধেক সার্টার নামানো, ভেতরে বিক্রেতারা বিকিকিনিতে ব্যস্ত। ক্রেতাদের উপস্থিতিও ছিল বেশি।

এদিকে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে ভোলা-বরিশাল থেকে আসা দুই শতাধিক যাত্রী মজুচৌধুরীরহাট লঞ্চঘাটে আটকা পড়েছে। এতে জেলা প্রশাসনের উদ্যোগে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

জেলা প্রশাসক আনোয়ার হুছাইন আকন্দ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, পণ্যবাহী পরিবহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবার অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা