সারাদেশ

সন্তানকে হত্যার দায়ে বাবা গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলায় সন্তানকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা সোহেল রানাকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(২৭ জুন) রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটির নাম মিনহাজ হোসেন।

হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহেল রানা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক প্রতিবন্ধী। আর সোহেলের স্ত্রী চম্পা খাতুন বাকপ্রতিবন্ধী।

জানা যায়, দুপুরে শিশু মিনহাজকে ঘুমিয়ে রেখে তার মা চম্পা খাতুন বাড়ির বাইরে যান। এ সময় মিনহাজের সঙ্গে তার বাবা সোহেল রানাও শুয়ে ছিলেন। পরে সোহেল উঠে ঘরে কাজ করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির ঘুম থেকে না জাগলে মা তাকে জাগাতে ঘরে যান। পরে ছেলের কোনো সাড়াশব্দ না পাওয়া দেখেন মিনহাজ মারা গেছে।

স্থানীয় লোকজন জানায়। এ ঘটনায় সোহেল রানার অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় তাদের সন্দেহ হয়। পরে বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নিহতের মা জানায়, তার স্বামী সোহেল রানাই ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ক্ষোভে ছেলেকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর ছেলের পাশেই শুয়ে ছিলেন বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা