সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে হোটেলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, রোববার (২৭ জুন) দুপুরে সোনাইমুড়ীর রওনক হোটেলে ওই ছাত্রীকে নিয়ে আসেন শরিফুল ইসলাম নুর। সেখানে হোটেল ম্যানেজার দ্বীন মোহাম্মদ জনির সহযোগিতায় ধর্ষণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হলে ছাত্রীকে রেখে তারা পালিয়ে যান।

আটক শরিফুল ইসলাম নূর (২৬) ও হোটেল ম্যানেজার দ্বীন মোহাম্মদ জনি (৩২)। শরিফুল ইসলাম চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। অন্যদিকে দ্বীন মোহাম্মদ সোনাইমুড়ী উপজেলার থানুয়াই গ্রামের আবুল হোসেনের ছেলে।

ওসি আরও বলেন, গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে শরিফুল ইসলাম ও দ্বীন মোহাম্মদকে আটক করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, ওই ছাত্রীর অপারেশন সম্পন্ন হয়েছে। সে এখন পোস্ট অপারেটিভ সেন্টারে আছে।

এদিকে আহত স্কুলছাত্রীকে বাঁচাতে হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক রক্ত দিয়েছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন। বিষয়টি জেনে তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রীর পরিবার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা