সারাদেশ

লকডাউনের প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : লকডাউনের প্রথম দিনে ঢাকা ছাড়ছে মানুষ। দক্ষিণবঙ্গমুখী মানুষ মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে পারাপার করছে। তবে গত কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীদের চাপ। এদিকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে ঘাট এলাকায়।

সোমবার (২৮ জুন) সকালে যাত্রীদের কিছুটা কম দেখা যায় শিমুলিয়াঘাটে।

ঘুরে দেখা যায়, ঘাটের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। চেকপোস্ট থেকে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

অন্যদিকে, সকাল থেকে ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলে যানবাহনের আধিক্য ছিল বেশি। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি।

বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫০০ গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানায়, ‘শিমুলিয়া মোড়ে ও ঘাটের প্রবেশমুখে চেকপোস্ট রয়েছে। এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায়ও চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ও ডাক্তারি কাগজপত্র ছাড়া যাত্রীদের ঘাটে যেতে দেয়া হচ্ছে না। তবে পণ্যবাহী গাড়ি চলাচল করছে। ঘাটেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা