সারাদেশ

মোবাইল কিনে না দেয়ায় আত্মহত্যা 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে এক স্কুলছাত্রকে মোবাইল কিনে না দেয়ায় বাবার সাথে অভিমান করে আত্নহত্যা করেছে। রোববার (২৭ জুন) দুপুর ১২টার দিকে সোহাগ হাসান (১২) নামের এই স্কুল ছাত্রে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোহাগ হোসেন শাহজাদপুর উপজেলা কাশিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে এবং জামিরতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

শাহাজাদপুর থানার ওসি তদন্ত আব্দুল মজিদ পরিবারের বরাত দিয়ে জানান, সোহাগ বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন দাবি করে আসছিল। কিন্তু তার বাবা-মা আরও কিছুদিন পর মোবাইল কিনে দেয়ার কথা বলেন। এ কারণে শনিবার (২৬ জুন) রাত থেকে বাবা-মার উপর অভিমান করে থাকে সোহাগ। এক পর্যায়ে রোববার ভোরে নিজ ঘরে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছিল। পরে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা