সারাদেশ

অগ্নিসংযোগে তরুণী নিহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় আফসানা আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।

রোববার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণী কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলে আসছিল। সর্বশেষ গত মাসের মাঝামাঝি স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সময় টানা চার দিনের টেঁটাযুদ্ধে তিনজন নিহত হয়।

এর মধ্যে গত এক মাস পরিবেশ শান্ত থাকলেও রোববার সকাল থেকে আবার দুই পক্ষ উত্তেজিত হয়। এর মধ্যে রাতে এক পক্ষ অপর পক্ষের প্রায় ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় মাথায় আঘাত পায় আফসানা নামে ওই তরুণী। সোমবার সকালে মৃত অবস্থায় তাকে বাড়ির পাশে পড়ে থাকতে দেখা যায়।

পাড়াতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রাতে অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়। সকালে ওই তরুণীর মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। রাতে কিভাবে সে মারা যায় তা এখনো আমরা পুরোপুরি নিশ্চিত নই। তবে রাতে সংঘর্ষ চলাকালীন কোনো এক সময় সে নিহত হয় বলে ধারণা করছি।

রায়পুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মিয়া বলেন, এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা