সারাদেশ

পদ্মায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর : ফরিদপুরের ধলার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার এক ঘণ্টা পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই স্কুলছাত্রের নাম সাব্বির (১৫)। সে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা শহরের পূর্ব খাবাসপুরে।

সাব্বিরের বন্ধু ফরিদপুর পুলিশ লাইন্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তন্ময় মন্ডল জানায়, বিকেলে তারা তিন বন্ধু বাইসাইকেলে ধলার মোড়ে এসে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পরই তারা উল্টোস্রোতের মুখে পড়ে। এ সময় তারা দুই বন্ধু অনেক চেষ্টায় সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাব্বির তলিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রুহুল আমীন জানান, সাব্বিরের ডুবে যাওয়ার খবর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তাদের ডুবুরি দল না থাকায় স্থানীয় দুলাল হোসেন রুবেল একটি নৌকা জোগাড় করে কয়েকজনকে ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য খোঁজ করতে নামান। পরে রাত পৌনে ৮টার দিকে বেলাল নামে এক ব্যক্তি তার সন্ধান পায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ জানান, উদ্ধারকৃত ওই স্কুলছাত্রকে তারা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নাজুক পরিস্থিতিতে ওই স্কুলছাত্রের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা