সারাদেশ

ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: অসহায় দরিদ্রদের মাঝে নিরাপদ পানি পান নিশ্চিত করতে ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুন) দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মহেশপুর সামবাজার আলফাতুননেছা মহাবিদ্যালয়ের মাঠে এসব বিতরণ করা হয়।

জান্নাতুল ফেরদৌস সাদিয়া পরিচালনায় ও মহেশপুর প্রেসক্লাবের সদস‍্য আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের মহেশপুর ৩নং পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, মো. খালেক মাসুদ, সাংবাদিক মিথুন মাহমুদ, চুয়াডাঙ্গা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, মফিজুল ইসলাম, ওমর ফারুক, রমজান আলী, মো. মেহেদী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মানুষের নিরাপদ পানি নিশ্চিতে কাজ করে যাচ্ছে দোস্ত এইড। তারা বিভিন্ন জেলায় এসব কাজ করছে। আশা করি তাদের কাজের পরিধী আরও বাড়বে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা