সারাদেশ

লালমনিরহাট লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,লালমনিরহাট : করোনার সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় লালমনিরহাটে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। যা কার্যকর হবে শনিবার (২৬ জুন) থেকে।

বুধবার (২৩ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ ঘোষণা দেন।

লালমনিরহাট পৌর এলাকাসহ পুরো জেলায় উদ্বেগজনকহারে বেড়েছে করোনা সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সংখ্যা। সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত মানুষ আসায় এ জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে শমিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

সভায় লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬হাজার ৮শত ১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত ১হাজার ৩শত ১১ জন। আক্রান্তের হার ১৯.২২। পৌর এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরিক্ষার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা