সারাদেশ

হোটেল খুললেও সৈকত বন্ধ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পর্যটকদের জন্য কক্সবাজার সমূদ্র সৈকতে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে সেখানকার হোটেলগুলোও বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে সীমিত পরিসরে হোটেল খুলে দেওয়া হচ্ছে। তবে সৈকত যথারীতি বন্ধ থাকবে।

জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, পর্যটন সংশ্লিষ্ট লোকজনের দাবির মুখে সীমিত পরিসরে হোটেল খুলে দেওয়ার সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য নয়, শুধু সরকারি-বেসরকারি অত্যাবশ্যকীয় দাফতরিক কাজে যারা কক্সবাজার আসবেন তাদের জন্য এ সিদ্বান্ত নেওয়া হয়েছে। তবে কোনো পর্যটককে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না।

এ ছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে হোটেল কক্ষ ভাড়া দেওয়া যাবে না, হোটেলের সর্বোচ্চ ৫০ শতাংশ কক্ষ ভাড়া দেওয়া যাবে। প্রতিটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল পরিচালনা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা