সারাদেশ

করোনা আক্রান্ত কমেছে চুয়াডাঙ্গায়

নিজস্ব প্রতিনিধি : করোনা আক্রান্ত কমেছে চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৬৯টি নমুনা পরীক্ষা করে আরও ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৬৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২২ জন, দামুড়হুদায় ১০ জন, আলমডাঙ্গায় ১০ জন এবং জীবননগরে ২২ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২০ জন এবং মারা গেছেন ৮৯ জন।

বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন এবং রেফার আছে চারজন।

প্রায় প্রতিদিনেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার সকাল ৬ টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে।

১৫ জুন থেকে লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা