সারাদেশ

নিখোঁজ চীনা প্রকৌশলী

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ঝাও (২৫) নামের এক চীনা প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর ও কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ১২টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, প্রকৌশলী নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌ-পুলিশের সদস্যরা। রাতের শিফটে কাজ করার জন্য এসেছিলেন নিখোঁজ ওই প্রকৌশলী। এরপর বার্জ থেকে নদীতে পড়ে যায়। নদীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

মাওয়া কোস্টগার্ডের দায়িত্বশীল সূত্র জানায়, নিখোঁজ প্রকৌশলীকে এখনো পাওয়া যায়নি। নদীতে খোঁজাখুঁজি চলছে। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা