সারাদেশ

লকডাউনে প্রশাসনের তোড়জোড়

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: করোনা সংক্রমণ রোধে গোপালগঞ্জে দ্বিতীয় দিনে সর্বাত্মক লকডাউন চলছে। বুধবার (২৩ জুন) সকাল ৬টা থেকে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সেই সঙ্গে টহল অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণও। তবুও কিছু সংখ্যক মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে শহরে বা সড়কে চলাচল করছে।

এদিকে জনগণকে সচেতন করতে ও বিনা প্রয়োজনে বাইরে না আসার জন্য মাইকিং করছে প্রশাসন। কিন্তু প্রশাসনের অনুরোধের কোন তোয়াক্কা না করে অনেককে মাস্ক বিহীন সড়কে চলাচল করতে দেখা গেছে।

তবে গোপালগঞ্জে কোনো দূর পাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। জেলার লোকাল প‌রিবহন গুলোও বন্ধ রয়েছে। গোপালগঞ্জ-রাজশাহী ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ির কালুখালু রেল চলাচলা বন্ধ রয়েছে। তবে শহরে বা পাড়া মহল্লার দোকানগুলোতে চুপিসারে মালমাল বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে লকডাউনের কোন প্রভাব গ্রাম এলাকায় পড়েনি।

গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪২জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১জনের। চলতি মাসে জেলায় ২ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৯১১জনের নমুনা পরীক্ষায় ৪হাজার ৪২৮জন করোনা পজিটিভ হয়েছে। মৃত্যু হয়েছে ৪৬ জনের।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা