সারাদেশ

মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার সঙ্গে সারাদেশের গণপরিবহন বন্ধের নির্দেশ দিলেও মানছে না দূরপাল্লার গণপরিবহনের চালকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গণপরিবহন স্বাভাবিক ভাবে চলাচল করছে। স্বাস্থ্যবিধি মানতেও অনীহা দেখাচ্ছে তারা ।

বুধবার (২৩ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলার গণপরিবহন চলতে দেখা গেছে।

সকালের দিকে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার গণপরিবহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। বেশির ভাগ গণপরিবহনের যাত্রী ও চালকদেরকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অনেকই মনে করছেন।

এ বিষয়ে চালকদের সাথে কথা বললে তারা জানায়, দীর্ঘদিন দেশে চলমান লকডাউনের কারণে গাড়ি বন্ধ ছিল এতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার আবারও গণপরিবহন বন্ধের নির্দেশ দেওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের।

তারা আরও জানায়, পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। যে কারণে অনেকটা বাধ্য হয়ে গাড়ি চালাচ্ছেন তারা।

ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান জানান, গণপরিবহন বন্ধ করে দেওয়ার নির্দেশনা না পাওয়ায় তারা গণপরিবহন বন্ধ করে দিচ্ছে না। নির্দেশনা পেলেই মহাসড়কে গণপরিবহন বন্ধ করে দেওয়া হবে। সকাল থেকেই গণপরিবহন চলছে। তবে অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম চলাচল করছে বলেও জানান তিনি।

এদিকে টাঙ্গাইলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন এলাকায় খুব বেশি মানুষ দেখা যায়নি। দোকান ও শপিংমল বন্ধ রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা