সারাদেশ

চুয়াডাঙ্গায় ১৬ গ্রামে লকডাউন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে সারাদেশের মত চুয়াডাঙ্গাতেও হু হু করে সংক্রমণ বেড়েই চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলার দামুড়হুদা উপজেলার ১৬ টি গ্রামকে উপজেলা প্রশাসন ‘লকডাউন’ ঘোষণা করে। তা এখনো চলছে। এ জেলায় মোট করোনায় আক্রান্ত ২০৪ জন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, জেলায় ২০৪ জনের আক্রান্তের মধ্যে দামুড়হুদা উপজেলায় ১১৯ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও এই উপজেলায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

এর আগে ৫ জুন দামুড়হুদা উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবুর সভাপতিত্বে উপজেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বরতদের সাথে আলোচনা শেষে এ লকডাউনের ঘোষণা দেন এমপি হাজী আলী আজগর টগর।

দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু জানান, এই উপজেলায় বেশ কয়েকটি চুলের কারখানা রয়েছে। ঘোষণার পর থেকে এসব চুলের কারখানা ও চায়ের দোকানগুলো বন্ধ রাখা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় শনাক্তের হার কমছে না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এক-দেড় সপ্তাহের মধ্যে এর সংখ্যা কমতে শুরু করবে এমনটাই আশা করছেন।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখে সীমান্ত ঘেঁষা ৭টি গ্রামে লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরে ৬ জুন নতুন করে আরও ৯টি গ্রাম যোগ হওয়ায় ১৬ টি গ্রামে লকডাউন চলছে।

চুয়াডাঙ্গায় মঙ্গলবার নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২ হাজার ১শ ১৭ জন করোনা রোগী শনাক্ত হলো। নতুন ৪ জনসহ মোট আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৭০ জন। বর্তমানে করোনা আক্রান্ত ২০৪ জন হোম আইসোলেশন ও হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা