সারাদেশ

নরসিংদীতে গণপিটুনিতে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে জুয়েল (২৬) ও নাদিম (২৮) নামের ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ( ৮ জুন) দিবাগত রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে ও নাদিম একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে জুয়েলসহ ৪ থেকে ৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়। ই সময় সিএনজি অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘেরা করে ফেলে। ওই সময় ৩ ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত গ্রামবাসী তাদের এলোপাতাড়ি পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা