সারাদেশ

মুন্সীগঞ্জে সেতুর রেলিং ভেঙে পড়ে গেলো কাভার্ডভ্যান 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর সেতু (৬ বাংলাদেশ -চীন মৈত্রী)সেতুতে একটি ওষুধ কোম্পানির ক্যাভার্ডভ্যান সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে চালকসহ ৪ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন আহতদের।

বুধবার (০৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ক্যাভার্ডভ্যান চালক রাসেল মুন্সী (৩২), চালকের সহকারী বেলাল হোসেন (৩২), বাচ্চু মিয়া (৩২) এবং আরও একজন পথচারী। তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে একটি ওষুধ কোম্পানির ক্যাভার্ডভ্যান ঢাকা থেকে মুন্সীগঞ্জ আসছিল। পথিমধ্যে মুক্তারপুর সেতুতে একটি অটো-রিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাভার্ডভ্যানটি সেতুর পাশের রেলিংয়ে আঘাত করলে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের (টিআই) বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটির উদ্ধার কাজ চলছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা