সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হৃদয় দাস (২০) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পৌরসভার মধ্যপাড়ার পালপাড়া এলাকার একটি বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

হৃদয় দাস নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মাকালপাড়া গ্রামের গৌর মন্দিরের এলাকায় মৃত সন্তোষ দাসের ছেলে।

সে জগৎবাজার শমর পালের দোকানের কর্মচারী ছিলেন। প্রায় দীর্ঘদিন যাবত ওই দোকানে কাজ করতেন ও শমর পালের পালপাড়ার বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, আজ যুবকের শোবার ঘরে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় নিহতের পা বিছানায় হাটু পর্যন্ত লাগানো ছিলো এবং উলঙ্গ অবস্থায় ছিলো। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়।

নিহতের দাদা ও গৌর্কণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার তশু দাস জানান, এটি কোন আত্মহত্যা হতে পারে না। হৃদয়কে মেরে ফেলা হয়েছে। কেউ ফাঁস লেগে বিছায় হাটু ভেঙ্গে থাকতে পারে না।

হৃদয়কে শমর পাল ও তার ভাই সঞ্চয় পালসহ তার ছেলে সৌরভ পাল হত্যা করেছেন বলে অভিযোগ করেন তশু দাস।

তিনি বলেন হৃদয় শমর পালের অবৈধ কিছু ব্যবসার সম্পর্কে হৃদয় জানতেন৷ এগুলো নিয়েই হৃদয়কে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এই হত্যার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। হৃদয় কি আত্মহত্যা করেছে! নাকি তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে নিশ্চিত করে পরবর্তীতে জানানো হবে৷

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা