সারাদেশ

ঠাকুরগাঁওয়ে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের কারণে লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার এক হাজার পরিবারকে এ সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার (৮ জুন) জেলার হরিপুর উপজেলার জামুন উচ্চ বিদ্যলয় মাঠে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এক মাসের খাদ্য হিসেবে চাল, ডাল, চিনি, লবণ ও তেল তুলে দেওয়া হয়।

এই কর্মসূচির আওতায় দেশের ৮০ হাজার অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তারই অংশ হিসেবে হরিপুরে বিতরণের মাধ্যমে সহায়তা কার্যক্রম শুরু করা হলো।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি ড. ত্বোহা, আব্দুল্লাহ খালেদ আল উসায়মি, মুহম্মাদ আহম্মেদ আদ জানাতি, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বেলাল উদ্দিন ও জমিরিয়া ইহইয়াউল উলূম মাদরাসার সহকারী শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা