সারাদেশ

ধসে পড়ল ৫০ বছরের পুরোনো কোল্ড স্টোরেজ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং স্থানীয় বাজারের একটি কোল্ড স্টোরেজের ভবন ধসে পড়েছে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বুড়িচংয়ের ৭ নম্বর মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মোকাম কোল্ড স্টোরেজ নামের ওই চারতলার ভবনটি প্রায় ৫০ বছর পুরোনো বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, ভবন ধসের খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে গিয়ে উদ্ধারকাজ করছে।

তিনি বলেন, ‘কোনো হতাহতের ঘটনা ঘটেনি এখানে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম রয়েছে।

‘আমরা এখন ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত পরে জানাব।’

বাজারের লোকজনের ধারণা, কোল্ড স্টোরেজটিতে প্রায় ৭০ হাজার মণ আলু ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

ধসে পড়ার সময় স্টোরেজের মালিক বা কোনো কর্মচারীকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা