সারাদেশ

বন বিভাগের গাছ পড়ে ৪ দোকান চুরমার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটিতে বন বিভাগের গাছ ধসে পড়ে ৪ দোকান চুরমার হয়ে গেছে। মঙ্গলবার (৮ জুন) সকালে শহরের হ্যাপীর মোড় সড়ক সংলগ্ন বিদুৎ প্রকল্প কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। হ্যাপীর মোড় টু টাইবাল আদম সড়কের উপর বন বিভাগের বিশাল একটি জাম গাছ উপড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অল্পের জন্য রক্ষা পেলো পথচারি ও দোকানদারা।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভাগের বড় বড় বিশাল দু’টি গাছ দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ঝুঁকিপূর্ণ গাছ কেটে ফেলতে বার বার বলার পরও বন বিভাগ এ নিয়ে কোন মাথা ব্যথা ছিল না। এখন দুর্ঘটনা ঘটার পরে তাদের টনক লড়েছে। দক্ষিণ বন বিভাগের পিছনে আরেকটি ঝুঁকিপূর্ণ বিশাল গাছ রয়েছে। সেটা অচিরেই কেটে ফেলা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এখন গাছ পড়ে যে ৪টি দোকানের ক্ষতি হয়েছে এটার দায়-ভার কে নেবে বলে বলেন তারা।

এদিকে গাছ পড়ে দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ বোরহান উদ্দিন মিঠু। এনডিসি বন বিভাগকে ডেকে বলেন, দ্রুত সময়ে যেন পড়ে যাওয়া গাছটি কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। আর ঝুঁকিপূর্ণ অপর গাছটি যেন দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মোঃ মাহবুব আলম বলেন, মনে হয় গত কয়েক দিনে গাছের গোড়ায় মাটি নরম হয়ে গেছে। যার কারণে ধারন ক্ষমতা ধরে রাখতে না পেরে উপচে পড়েছে। পড়ে যাওয়া গাছের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপর দিকে আরেকটি ঝুঁকিপূর্ণ গাছে কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা