সারাদেশ

পাবনায় বালিচাপায় শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে পুকুর ভরাটের সময় বালির নিচে চাপা পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটির নাম আসাদুল্লাহ (৮)। সে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজম আলীর ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সোমবার সকাল ১০টার দিকে পেঁচাকোলা গ্রামে বাড়ির পাশে এক বন্ধুকে সাথে নিয়ে একটি পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ। হঠাৎ পা পিছলে আসাদ গর্তে পড়ে যায়। এ সময় ড্রেজারে তোলা বালির নিচে চাপা পড়ে নিখোঁজ হয় শিশুটি।

এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর খান ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। বালি তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

স্থানীয়দের অভিযোগ, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজর আলীর নেতৃত্বে একটি চক্র নদী থেকে অবৈধ বালি উত্তোলন করে। কোনো নিরপত্তা ব্যবস্থা ছাড়াই বালি উত্তোলন করে আসছে। এতে পরিবেশের বিপর্যয়ের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালু তোলে। অভিযুক্ত বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা