সারাদেশ

কাপ্তাই হ্রদে নৌকায় মাদক বিক্রি, আটক ৪

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে মাদক বিক্রির হাটের সন্ধান মিলেছে, কাপ্তাই হ্রদে ইঞ্জিচালিত নৌকায়। সোমবার (০৭ জুন) দুপুরের দিকে শহরের রিজার্ভবাজারের চাম্পানিমা টিলা নামক এলাকায় হ্রদের তীরে ইঞ্জিনচালিত নৌকায় ইয়াবা বিক্রিকালে ৪ জনকে আটক করেছে, রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলো- রুবেল (৩০), সজল দাশ (২৮), কাউছার (২৫) ও মনির (২৮)। এরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন, অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরিদর্শক নয়ন ও আব্দুল মান্নান।

তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২ পিছ ইয়াবাসহ মাদক বিক্রিকালে হাতেনাতে ওই ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক বিক্রির কাজে ব্যবহার করা ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়েছে। আটক চার জনেই চিহ্নিত মাদক কারাবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পারোয়ানা রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে পুরো রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। এ জন্য পুলিশের তীব্র নজরদারি বাড়ানো হয়েছে। তার অংশে শহরের রিজার্ভবাজার এলাকায় নদীর ঘাটে ইয়াবাসহ মাদক বেচাকেনা চলছে এমন তথ্য নিশ্চিত হওয়ায় সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা