সারাদেশ

শিমুলতলী সড়কের উপর ব্রিজ নির্মাণের দাবি

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভার মধ্যে শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে শিমুলতলী সড়কের উপর ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘ দিনের। শিমুলতলী এলাকার ভিতর দিয়ে ব্রিজ নির্মাণ করা হলে প্রায় ২/৩শ পরিবার যাতায়াত করতে পারবে এ সড়কটি দিয়ে। ব্রিজের অভাবে যাতায়াতের চরম সমস্যা দেখা দিয়েছে। এমন সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন,দীর্ঘ দিন ধরে শুনে আসছি শিমুলতলী সড়কে ব্রিজ নির্মাণ করা হবে। তাও শুনেছি ব্রিজটি পৌরসভা হতে টেন্ডার হয়ে গেছে। কিন্তু কাজ করতে দেখিনি। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন ব্রিজের কাজ করা হবে। জানিনা আমি জীবিত থাকতে ব্রিজটি দেখে যেতে পারি কিনা। তিনি আরও বলেন, সংসদ নির্বাচন ও পৌরসভা নির্বাচন আসলে নেতারা রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট করে দেব বলে ওয়াদা করে যান। নির্বাচন হয়ে গেছে যে লাউ সে কদু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিন ধরে আমরা পৌরসভাসহ বিভিন্ন উন্নয়নমুখী প্রতিষ্ঠানে বলে আসছি শিমুলতলী সড়কের উপর ব্রিজ নির্মাণসহ সড়কটি সংস্কারের জন্য। কেউ কেউ বলে থাকে ভূমি ধসের কারণে শিমুলতলীতে ব্রিজ বা রাস্তার কাজ করছে না। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। শিমুলতলীতে কোন সময়ে ভূমি ধস হয়নি বা বিগত দিনে কেউ ভূমি ধসে মারা যায়নি।

রাঙামাটি পৌসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, শিমুলতলী সড়কের উপর ব্রিজ নির্মাণ করতে ২ বার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো রাস্তার ঢালু বিবেচনা করে ২০-২২ ফুট একটি ব্রিজ নির্মাণ করে তারপর সড়কের কাজ করতে হবে। অন্যথায় ঢালু সড়ক রক্ষা করা কঠিন হয়ে পড়বে। অচিরেই শিমুলতলীতে কাজ শুরু করা হবে। আগে ব্রিজ হবে পরে রাস্তার কাজ শুরু করা হবে। শিমুলতলী ব্রিজের জন্য প্রকল্প হাতে নেওয়া আছে। বর্ষা মৌসুম শেষ হলেই কাজ ধরব।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা