সারাদেশ

ঢাবি শিক্ষার্থী তুষ্টির দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: রাজধানীর আজিমপুরের স্টাফ কোয়ার্টারের বাথরুম থেকে উদ্ধার করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুষ্টির লাশ গ্রামের বাড়ি আটপাড়ায় দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ৯টায় তার গ্রামের বাড়ি আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের ঈদগাহ মাঠে তুষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তুষ্টির জানাজায় অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কফিন উদ্দিন খোকন তালুকদার, আটপাড়া থানার পুলিশ কর্মকর্তারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, রোববার (৬ জুন) সকালে রাজধানীর আজিমপুরের স্টাফ কোয়ার্টারের বাথরুম থেকে তুষ্টির লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাতেই তার লাশ নেত্রকোনার আটপাড়ায় নিজ বাড়িতে নেয়া হয়। তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা