সারাদেশ

মেয়ের মামলায় কারাগারে বাবা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: নিজের অধিকার চাইতে গিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে পিতার হাতে মেয়ে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পিতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (০৬ জুন) বিকেলে তাদের আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পাষণ্ড পিতা মাওলানা দেলোয়ার হোসেন ও তার দুই পুত্র মো. হাসিব (২৫) ও মো. হামিদ (২৩) কে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার পানপাড়া এলাকার এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্র জানায়, অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন গত ২ জুন দুপুরে তার প্রথম সংসারের মেয়ে উম্মে আসমাকে রড দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে যায়। এ সময় আসমার সৎ ভাই হাসিব, হামিদ ও সৎ বোন তাসকেরা আক্তারও তার উপর নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পিতার কাছে নিজের অধিকার চাইতে গিয়ে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন উম্মে আসমা।

এ ঘটনায় পরদিন ৩ জুন রাতে ভিকটিম আসমা বাদী হয়ে পিতা দেলোয়ার হোসেনসহ চার জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দোলেয়ার হোসেন ও তার দুই পুত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা