সারাদেশ

বাঘাইছড়িতে বেড়েছে করোনা শনাক্তের হার 

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: ভারত সীমান্তবর্তী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ করোনা শনাক্তের হার বেড়েছে। ভারতের মিজোরাম সীমান্তবর্তী এই উপজেলায় দীর্ঘদিন করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় থাকলেও রোববার (০৬ জুন) করোনা নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও দুইজনকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ।

এদিকে উপজেলায় হঠাৎ করোনা শনাক্তের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সচেতনতায় ৬ জুন রোববার বিকালে মাইকিং এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনী বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় মাস্ক ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় বেশ কয়েকজন পথচারী ও খাবার হোটেল থেকে আর্থিক জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা