সারাদেশ

মাথা-পা বিহীন বস্তাবন্দী মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: মাগুরার একটি পুকুর থেকে এক যুবকের মাথা ও একটি পা বিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আজিজুর রহমান (৩০) ।

রোববার (৬ জুন) সকালে মহম্মদপুর উপজেলায় কালুকান্দি গ্রামে মতিয়ার মোল্লার পুকুর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি একটি বস্তার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিলো। নিহত আজিজুর মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।

অন্যদিকে মরদেহের মাথাসহ বাকি অংশ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, আজিজুর বর্তমানে ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। শনিবার (৫ জুন) সকালে কাজের প্রয়োজনে নানা বাড়ি থেকে যশোরের উদ্দেশে রওনা হন আজিজুর। একই দিন দুপুর ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে রোববার (৬ জুন) সকালে একই গ্রামের মতিয়ার মোল্লার পুকুরে স্থানীয় লোকজন রক্তাক্ত একটি বস্তা দেখে পুলিশে সংবাদ দেয়। এ সময় পুলিশ সকালে ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করলে ভেতরে মাথা ও একটি পা বিহীন মরদেহটি পাওয়া যায়। পরে ঘটনাস্থলে এসে নিহতের পরিহিত কাপড় দেখে এটি আজিজুর রহমানের মরদেহ বলে দাবি করে তার ছোট ভাই হাবিবুর রহমান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা